নিরাপদ শুঁটকি সমগ্র বাংলাদেশে দ্রুত ও নিরাপদে হোম ডেলিভারির নিশ্চয়তা 🚚 নিরাপদ শুঁটকি সমগ্র বাংলাদেশে দ্রুত ও নিরাপদে হোম ডেলিভারির নিশ্চয়তা

User
Total Item (0)

Your cart is empty

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

FAQ

প্রায়ই জিজ্ঞাসিত

উঃআমরা বাংলাদেশের বিভিন্ন জেলা হতে সম্পূর্ণ নির্ভেজাল, কেমিক্যাল ও প্রিজারভেটিভমুক্ত ঐতিহ্যবাহী শুঁটকিসমূহ সংগ্রহ করে থাকি।

উঃঅর্ডারকৃত শুঁটকি ক্রেতার নিকট পাঠানোর পূর্বে আমাদের প্রতিনিধির দ্বারা শুঁটকির মান, মেয়াদ ও ওজন যাচাই করে মোড়ক করা হয়। শুঁটকিতে পোকা থাকবে না। আমাদের শুঁটকি ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির।

উঃশুঁটকি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ ছাড়া বাইরে রাখলে দশ দিনে অন্তত এক দিন রোদে শুকাতে হবে। চ্যাপা শুঁটকি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন।

উঃশুঁটকির ভর্তা ও বালাচাও ফ্রিজে রাখার প্রয়োজন নেই। নরমালে রেখে খাওয়া যাবে। চাটনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন।

উঃআমাদের শুঁটকির প্যাকেট তিনটি সাইজের হয়। ২৫০গ্রাম, ৫০০গ্রাম ও ১কেজি। একজন ক্রেতা যেকোনো সাইজের শুঁটকি অর্ডার করতে পারবেন।

পণ্য ও দাম সম্পর্কিত

উঃহ্যাঁ, আমরা ক্রেতাদের শতভাগ খাঁটি ও নিরাপদ পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বিভিন্ন জেলা হতে সম্পূর্ণ নির্ভেজাল, কেমিক্যাল ও প্রিজারভেটিভমুক্ত ঐতিহ্যবাহী শুঁটকিসমূহ সংগ্রহ করে নিজস্ব প্রতিনিধির দ্বারা মান, মেয়াদ ও ওজন যাচাই করে মোড়ক করার পর ক্রেতা ও ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয়।

উঃআপনি আমাদের দোকানে প্রদর্শিত (অনলাইন) কোনো একটি পণ্যের ছবির উপর ক্লিক করলেই পণ্যটির বিস্তারিত পাতা চলে আসবে, যেখানে আপনি পণ্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

উঃনা, আমাদের কোনো পণ্যের মূল্যই আলোচনা সাপেক্ষ নয়। আমাদের প্রতিটি পণ্যের মূল্যই নির্ধারিত। এই নির্ধারিত মূল্য প্রদান করেই ক্রেতাকে পণ্য ক্রয় করতে হয়।

অর্ডার সম্পর্কিত

উঃপণ্যের নির্ধারিত মূল্য ও ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ ব্যতীত অন্য কোনো প্রকার খরচ নেই। এরপরও যদি কোনো পণ্যের ডেলিভারিতে কোনো অতিরিক্ত খরচ প্রকাশ পায় তবে আমাদেরকে ফোন করে অবহিত করুন।

উঃআপনি একটি অর্ডার করার পর আমাদের প্রতিনিধি সরাসরি ফোন করে আপনার অর্ডারটি নিশ্চিত করবে। পাশাপাশি আপনাকে ই-মেইল এবং ম্যাসেজ পাঠানো হবে।

উঃআমরা সকল পণ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দিতে সর্বদা সচেষ্ট। তা সত্ত্বেও অনিবার্য কারণবশত কোনো পণ্য পেতে দেরি হলে গ্রাহক সেবায় ফোন করুন।

উঃআপনি মূল্য প্রদান করার ১২ ঘন্টার মধ্যে ফোন করে অর্ডারটি বাতিল করতে পারবেন। ১২ ঘন্টা অতিক্রান্ত হলে অর্ডার বাতিল করা যাবে না।

বিল ও মূল্য পরিশোধ সম্পর্কিত

উঃঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। আপনি মোবাইল ওয়ালেটের (বিকাশ/রকেট/নগদ) মাধ্যমেও পণ্যের মূল্য প্রদান করতে পারবেন।

উঃনা, মোবাইল ওয়ালেটের মাধ্যমে মূল্য প্রদান করতে আপনাকে কোনো প্রকার খরচ দিতে হবে না।

উঃআমরা প্রতিটি পণ্যের সাথেই ক্রেতাকে একটি চালান প্রদান করে থাকি। এরপরও অনিবার্য কারণবশত চালান না পেয়ে থাকলে গ্রাহক সেবায় ফোন করুন।

উঃএকটি পণ্যের মূল্য পরিশোধের পরপরই ক্রেতাদের ম্যাসেজ পাঠানো হয় এবং ক্রেতার ই-মেইলে টাকা প্রাপ্তির রশিদ পাঠিয়ে দেওয়া হয়। অতএব টাকা প্রাপ্তির রশিদ পেতে চাইলে আপনার অবশ্যই একটি ই-মেইল অ্যাড্রেস থাকতে হবে।

উঃহ্যাঁ, আপনি আপনার একাউন্ট সেটিং-এ গিয়ে আপনার বিলিং ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

পরিবহন ও ডেলিভারি সম্পর্কিত

উঃআপনি প্রতিটি অর্ডারের জন্য একটিমাত্র ঠিকানা ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনি কোনো একটি বা একাধিক পণ্য ভিন্ন ভিন্ন ঠিকানায় পেতে পারেন। তবে এজন্য আপনাকে ভিন্ন ভিন্ন অর্ডার ও প্রতিটি অর্ডারের জন্যই আলাদাভাবে মূল্য প্রদান করতে হবে।

উঃনা, অর্ডার দেওয়ার পর আপনি আপনার ডেলিভারি ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। তবে পরবর্তী কোনো অর্ডার দেওয়ার সময় আপনি আপনার ডেলিভারি ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

উঃনা, আমাদের কোনো পণ্যই বাংলাদেশের বাইরে ডেলিভারি করা হয় না। তবে প্রবাসী কেউ যদি আমাদের পণ্য কিনতে চায়, তবে তিনি বাংলাদেশের যেকোনো ডেলিভারি ঠিকানা ব্যবহার করে পণ্যের অর্ডার করতে পারবেন।

পণ্য পরিবর্তন ও মূল্য ফেরত সম্পর্কিত

উঃপণ্য পরিবর্তন করতে অথবা পরিশোধিত মূল্য ফেরত সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের 'পণ্য পরিবর্তন ও মূল্য ফেরত' অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন।

বিবিধ

উঃযেহেতু ‘শুঁটকি ডটকম’ একটি অনলাইন দোকান এবং আমাদের কোনো আউটলেট বা শোরুম নেই, সেহেতু আমাদের কোনো পণ্য ক্রয় করতে আপনাকে এখন পর্যন্ত কোনো ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদান করতে হবে না। ভবিষ্যতে ভ্যাট প্রযোজ্য হতে পারে। সেক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই জানানো হবে।

উঃআপনি আপনার একাউন্ট সেটিং-এ গিয়ে আপনার একাউন্টটি নিষ্ক্রিয় অথবা বন্ধ করতে পারবেন।

Live Chat